দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে ২৫ কোটি ডলার দিতে সম্মত হয়েছে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রে দায়ের করা শ্রেণি-সদস্যভিত্তিক (ক্লাস অ্যাকশন) মামলাটি নিষ্পত্তির অংশ হিসেবে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালে অ্যাপল নতুন এআই-চালিত সিরির বেশ কিছু সক্ষমতা প্রচার করেছিল। এর মধ্যে ব্যক্তিগত তথ্য বোঝা, পর্দায় থাকা বিষয় শনাক্ত করা এবং বিভিন্ন অ্যাপের সঙ্গে আরও গভীরভাবে কাজ করার মতো ফিচার ছিল। অভিযোগকারীদের দাবি, এসব ফিচার আইফোন ১৬ বাজারে আসার সময় প্রত্যাশিতভাবে পাওয়া যায়নি। অ্যাপল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে এবং কোনো ধরনের ভুল স্বীকার না করেই মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে।
ক্ষতিপূরণ পেতে আবেদন
যোগ্য গ্রাহকেরা ২১ সেপ্টেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। এজন্য Smartphone AI Settlement ওয়েবসাইটে গিয়ে দাবি দাখিল করতে হবে। আবেদনকারীর কাছ থেকে যোগাযোগের তথ্য ও যোগ্য আইফোন কেনার বা মালিকানার প্রমাণ চাওয়া হবে। ফোনের সিরিয়াল নম্বরও প্রয়োজন হতে পারে।
কারা পাবেন
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে কেনা নির্দিষ্ট আইফোনের মূল ক্রেতারা এ নিষ্পত্তির আওতায় পড়বেন। যোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো, ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬, ১৬ই, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স। ফোনটি পুনর্বিক্রয়ের জন্য কেনা হলে তা এ নিষ্পত্তির আওতায় পড়বে না।
যোগ্য দাবি দাখিলকারী প্রতি ডিভাইসের জন্য প্রাথমিকভাবে ২৫ ডলার পাওয়ার কথা। তবে মোট বৈধ দাবির সংখ্যা ও অন্যান্য খরচের ওপর ভিত্তি করে অর্থের পরিমাণ কমতে বা বাড়তে পারে; সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।
নিষ্পত্তিটির চূড়ান্ত অনুমোদনের শুনানি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত ওই শুনানিতে নিষ্পত্তিটি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি না, তা বিবেচনা করবে। আদালতের অনুমোদন ও সম্ভাব্য আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পর অর্থ পরিশোধ করা হবে।
যে আই